Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

বাংলাদেশ সফরে এসেছেন সৌদি আরবের নৌবাহিনীর প্রধান

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বাংলাদেশ সফরে এসেছেন সৌদি আরবের নৌবাহিনীর প্রধান

চারদিনের সরকারী সফরে বাংলাদেশে এসেছেন রাজকীয় সৌদি নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল ফাহাদ বিন আব্দুল্লাহ আল-গোফায়েলি । তিনি নৌসদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম নাজমুল হাসান তাঁকে স্বাগত জানান। এসময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।

   

এর আগে সকালে রাজকীয় সৌদি নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করেন এবং একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

 

সৌজন্য সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশ সফরের জন্য সৌদি নৌপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে তারা দু’দেশের নৌসদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

 

সাক্ষাত শেষে সৌদি নৌপ্রধানকে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন অপারেশনাল কার্যক্রমের উপর ব্রিফিং প্রদান করা হয়। এসময় নৌ সদরের পিএসওগণ, সফররত প্রতিনিধিদল, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এবং নৌবাহিনীর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিকেলে রাজকীয় সৌদি নৌপ্রধান ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু সামরিক যাদুঘর পরিদর্শন করবেন। এছাড়া, সফরকালে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সেনা ও বিমান বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

 

উল্লেখ্য, সফর শেষে সৌদি নৌবাহিনী প্রধান আগামী ০৮ মার্চ ২০২৩ তারিখে ঢাকা ত্যাগ করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।