Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

বাংলাদেশে ফের আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
বাংলাদেশে ফের আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু

বাংলাদেশে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতের আদানি গ্রুপ। মঙ্গলবার (১৫ এপ্রিল) আদানির  দুই ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।

 

এর আগে কারিগরি সমস্যার কারণে গত মঙ্গলবার (৮ এপ্রিল) কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে শনিবার (১১ এপ্রিল) সকালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটটি থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বয়লার টিউব লিকেজের কারণে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এরমধ্যেই শনিবার দ্বিতীয় ইউনিটেও একই সমস্যা দেখা দেয়। 

 

পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটি থেকে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। এরমধ্যে গত মঙ্গলবার প্রথম ইউনিট থেকে সরবরাহ বন্ধ হয়ে গেলেও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।