Friday, 6 November 2026
শিরোনাম
দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো
জাতীয়

বাংলাদে‌শিদের জন্য ই-ভিসা চালু করল নেপাল

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বাংলাদে‌শিদের জন্য ই-ভিসা চালু করল নেপাল

বাংলাদেশি পর্যটকদের জন্য ইলেকক্ট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন (ইটিএ) সিস্টেম চালু করেছে হিমালয়ের দেশ নেপাল। নেপালের ঢাকাস্থ দূতাবাসের ফেসবুক পেজে রোববার (২৭ আগস্ট) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, নেপাল যেতে আবেদনকারী সব ব্যক্তির জন্য ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসা প্রতিস্থাপন করা হয়েছে। রোববার থে‌কে দূতাবাস নতুন ইটিএ জারি শুরু করেছে।

তবে ভিসার আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য পূর্বশর্ত, যেমন শারীরিক পাসপোর্ট এবং প্রয়োজনীয় নথি বা কাগজপত্র জমা দেওয়ার পদ্ধ‌তি অপরিবর্তিত রয়েছে ব‌লে জানিয়েছে দেশটির দূতাবাস।

উল্লেখ্য, ভ্রমণের জন্য নেপাল অনেক বিখ্যাত। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ ১০টি পর্বতের ৮টিই অবস্থিত। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের অবস্থানও নেপালেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।