Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

বাংলাদেশিকে হত্যা, ৫ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বাংলাদেশিকে হত্যা, ৫ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

বেসরকারি প্রতিষ্ঠানে হামলা এবং এক বাংলাদেশি নাগরিককে হত্যার দায়ে পাকিস্তানের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (৫ মার্চ) সৌদি আরবের মক্কায় আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দন্ডপ্রাপ্ত ৫ পাকিস্তানি একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুই নিরাপত্তারক্ষীকে বেঁধে মারধর করে। এতে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়, যিনি বাংলাদেশি নাগরিক।

তদন্তের পর ওই পাঁচজনকে বিচারিক আদালতে পাঠানো হয়, যেখানে তারা দোষী সাব্যস্ত হন এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে আসামিদের আবেদন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। পরে রাজকীয় অধ্যাদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, হত্যা ও সন্ত্রাসী হামলার পাশাপাশি মাদক চোরাচালান ও পাচারের ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রয়োগ করে থাকে সৌদি আরব।

চলতি বছরের জানুয়ারিতেও এক সুদানী নাগরিককে হত্যার জন্য দোষী সাব্যস্ত চার ইথিওপিয়ান প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা ওই সুদানিকে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যা করার জন্য চারজনকে অভিযুক্ত করা হয়েছিল বলে জানিয়েছিল সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে হত্যার কারণ জানা যায়নি।

এছাড়াও গত বছরের ডিসেম্বরে আর্থিক বিরোধের কারণে একজন ভারতীয় ব্যক্তির মুখে কীটনাশক ছিটিয়ে হত্যার দায়ে চূড়ান্ত আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরে দুই বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।