Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

বাঁশঝাড় থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
বাঁশঝাড় থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটে নিখোঁজের দুইদিন পর নুর আলম নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার ভাদশা ইউনিয়নের বুজরুক গ্রামের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নুর আলম জেলার সদর উপজেলার ভাদশা ইউনিয়নের ছিট ডালিম্বা গ্রামের এবন মন্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে মঙ্গলবাড়ী বাজারের নিজ দোকান থেকে বাড়ির উদ্দেশে বের হন নুর আলম। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে বুধবার সকালে বুজরুক গ্রামের একটি কবরস্থানের পাশের বাঁশঝাড়ে এক মহিলা পাতা ঝাড়ু দিতে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

জয়পুরহাট থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।