Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

বসিলায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল শিশুর

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বসিলায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল  শিশুর

রাজধানীর বসিলায় প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল্লাহ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) হাজারীবাগ থানাধীন বসিলা ওয়াশপুর মেম্বার রোড টাওয়ার গলিতে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

 

জানা গেছে, মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আউয়াল হাওলাদারের ছেলে আব্দুল্লাহ। ২ ভাই, ১ বোনের মধ্যে সে ছিল সবার ছোট। পরিবারটি বসিলার ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকে।

নিহতের চাচা মো. শহীদ হাওলাদার জানান, বাসার পাশে মাঠে বালু দিয়ে খেলার সময় একটি প্রাইভেট কার আমার ভাতিজাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।

 

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।