Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

বশেফমুবিপ্রবির উপাচার্যসহ ১৪ শিক্ষক-গবেষককে সম্মাননা প্রদান।

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বশেফমুবিপ্রবির উপাচার্যসহ ১৪ শিক্ষক-গবেষককে সম্মাননা প্রদান।

অ্যালপার ডজার (এডি) সায়েন্টফিক ইনডেক্স-২০২৩ এ স্থান পাওয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) শিক্ষক-গবেষকদের সম্মাননা দেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খানসহ ১৩ জন শিক্ষক/গবেষককে সম্মাননা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য সম্মাননা প্রাপ্তদের হাতে স্মারক, সনদ ও নগদ অর্থ তুলে দেন।

 

তালিকা অনুযায়ী সম্মাননাপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাছান, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম, প্রভাষক (পদার্থ বিদ্যা) সুজন কুমার মিত্র, গণিত বিভাগের সহকারী অধ্যাপক রিপন রায়, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আরিফুল হক, মো. সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম, সিএসই বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসান, গণিত বিভগের সহকারী অধ্যাপক ড. মুহম্মদ শাহজালাল, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক সুমিত কুমার পাল।

 

গবেষণা সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাছানের সভাপতিত্বে বক্তব্য দেন,উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম, ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন সহ শিক্ষকেরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।