Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বর্ণাঢ্য আয়োজনে বশেফমুবিপ্রবিতে বসন্ত উৎসব

admin • 13 Feb 2024, 06:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বর্ণাঢ্য আয়োজনে বশেফমুবিপ্রবিতে বসন্ত উৎসব

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

প্রকৃতিতে বসন্তের হাওয়া, মানব মনে লেগেছে সেই দোল। সেই বসন্তকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আয়োজনে মুখর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) ক্যাম্পাস। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ উৎসবে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের কোলাহলময় বিচরণে বর্ণিল চারপাশ। উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. এনামুল হক, প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলী, নূরুন্নাহার বেগম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মৌসুমী আক্তার, মির্জা আজম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) পার্থ সারথি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম। উদ্বোধন শেষে উপাচার্য শিক্ষার্থী দেয়া বাহারি নামে স্টলগুলো পরিদর্শন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।