Friday, 6 November 2026
শিরোনাম
এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’
এক্সক্লসিভ জাতীয়

বরিশাল শিক্ষা বোর্ডে ১৭১ এসএসসি পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বরিশাল শিক্ষা বোর্ডে ১৭১ এসএসসি পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ডে ১৭১ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করলে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য সাত হাজার ৩৮৬ জন পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ১৭১ জনের ফলাফল পরিবর্তিত হয়। যার মধ্যে অকৃতকার্য থেকে কৃতকার্য হয় ৩ জন। আর জিপিএ পরিবর্তিত হয় ২৯ জনের। বাকি সাত হাজার ২১৫ জনের ফলাফল অপরিবর্তিত রয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্বাস উদ্দিন জানিয়েছেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ৩১ আগস্ট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় এবং ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।