Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বরিশালে শেবামেক শিক্ষার্থী‌দের ক্লাস বর্জন

admin • 03 Sep 2022, 01:42 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বরিশালে শেবামেক শিক্ষার্থী‌দের ক্লাস বর্জন
ক্যারি অন বহাল ও সিজিপিএ বাতিলের দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) শিক্ষার্থীরা।     শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে এমবিবিএস ৫৩ ও বিডিএস ১১ ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করে। দুপুর ২টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।     এ সময় শিক্ষার্থী আবু মাসুম জানান, ২০২১-২২ সেশনে বিএমডিসি ক্যারি অন বাতিল করে সিজিপিএ চালু করেছে। ফলে মেডিকেল শিক্ষার্থীদের রেজাল্ট বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে। এছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে ফেল করলে অন্য বর্ষে ওঠা যাবে না। যেটা ক্যারি অন কার্যক্রমে ছিল না। এ সময় সিজিপিএ বাতিল করে ক্যারি অন পুনরায় চালু করার দাবি জানান শিক্ষার্থীরা।     বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. জিএম নাজিমুল হক গণমাধ্যমকে বলেন, ক্যারি অন নয়, সিজিপিএই শিক্ষার্থীদের জন্য ভালো।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।