Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বরিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

admin • 22 Mar 2024, 04:07 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বরিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১০ টার দিকে গৌরনদী উপজেলার মাহিলারায় এই ঘটনা ঘটে।

 

স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি বাস বরিশালের দিকে আসছিলো। বাসটি মাহিলারায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

 

গৌরনদী থানার ওসি আনোয়ার হোসেন জানান, এই ঘটনায় এখন পর্যন্ত ১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৭ জন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।