বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ২টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি)রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। কেন্দ্র ২টি হলো, বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা ও মধ্য আরপাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসার নৈশ প্রহরী আবু জাফর ও অফিস সহকারী মো. আল-আমিন জানান, রাতে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে তারা আগুন নেভাতে যান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা দেখা যায়নি।
এ বিষয়ে আমতলী থানার ওসি শাখাওয়াত হোসেন তপু জানান, দুর্বৃত্তরা আগুন দেয়ার পর দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।





