Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

বরগুনায় তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বরগুনায় তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন

বরগুনার তালতলীতে নির্মাণাধীন তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে বিদ্যুৎকেন্দ্রের মূল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রের ভেতরে কর্মরত শ্রমিকদের শোরগোল শোনা যায়। এর কিছুক্ষণ পর বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি প্রবেশ করে।

 

এ বিষয়ে তালতলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা বদিউজ্জামান বলেন, তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ময়লা-আবর্জনার স্তুপে কে বা কারা অগ্নিসংযোগ করে। পরে এ আগুনের তীব্রতা বেড়ে যায়।

   

এরপর বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

তবে এ বিষয়ে বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি সাংবাদিকদের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।