Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
আর্ন্তজাতিক

বন্ধ হলো ফ্রান্সের আইফেল টাওয়ার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বন্ধ হলো ফ্রান্সের আইফেল টাওয়ার

দ্বিতীয়বারের মতো বন্ধ হলো ফ্রান্সের বিখ্যাত স্থাপত্য নিদর্শন আইফেল টাওয়ার। সোমবার (১৯ ফেব্রুয়ারি) শ্রমিকদের ধর্মঘটের কারণে এই ঘোষণা দেয় স্থাপত্যটির কর্তৃপক্ষ।

 

অর্থনৈতিক অব্যবস্থাপনাকে দায়ী করেই এই কর্মসূচিতে নামেন তারা। এক প্রতিবেদনে ফ্রান্সের সংবাদ মাধ্যম ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, প্যারিস অলিম্পিককে সামনে রেখে রক্ষণাবেক্ষণ কাজের বাজেটের পুনর্বিবেচনার দাবি জানায় শ্রমিকেরা। তাদের দাবি, প্রয়োজনের তুলনায় কম খরচ নির্ধারণ করা হয়েছে বাজেটে। যা কর্মীদের শুধু কাজের চাপই বাড়াবে না বরং দর্শনার্থীদের ওপরও প্রভাব ফেলবে। এসময় ধর্মঘট বাড়ানোর হুঁশিয়ারিও দেয় শ্রমিকদের সংগঠন।

 

এর আগে, গত বছরের ডিসেম্বরে প্রধান প্রকৌশলী গুস্তাব আইফেলের শততম মৃত্যুবার্ষিকীতে বন্ধ ছিল ১৩৫ বছরের এই নিদর্শন। প্রতিবছর প্রায় ৬০ লাখ দর্শনার্থী বেড়াতে আসেন এখানে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।