Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

বন্দরবানের থানচিতে ট্রাকের ধাক্কায় পর্যটক নিহত

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বন্দরবানের থানচিতে ট্রাকের ধাক্কায় পর্যটক নিহত

বান্দরবানের থানচিতে কাঠ বোঝায় ট্রাকের সাথে ধাক্কা লেগে এক পর্যটক নিহত হয়েছে। নিহত পর্যটকের নাম জয়রাজ দাশ (২২)। শুক্রবার বিকালে থানচি যাওয়ার পথে বিদ্যামনি পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

 

নিহত জয়রাজ দাশ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ১নং ওয়ার্ডের অমল দাশের ছেলে। সে রাঙামাটি জেলার কাপ্তাই সুইডিস পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট এর অটো মোবাইল বিভাগের ৩য় বর্ষের ছাত্র বলে জানা যায়।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে পাঁচ জনের একটি গ্রুপ মোটর সাইকেল নিয়ে থানচি যাওয়ার পথে বিদ্যামনি পাড়া এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি গাছের ট্রাকের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী জয়রাজ দাশ মারা যায়।এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা: দিদারুল আলম বলেন, মোটর সাইকেল দূর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে।

 

এই ব্যাপারে এসআই কারিমুজ্জামান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।