চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছোট বোন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধান্যঘরা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত আরজুল্লাহ শেখ ও রুপশন নাহার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছী ইউনিয়নের ধান্যঘরা গ্রামের বামনপাড়ার মৃত শাহাজ উদ্দিন বিশ্বাসের সন্তান।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শাহ মো. ফরহাদ হোসেন। তিনি বলেন, দীর্ঘদিন যাবত নানা রোগে ভুগছিলেন বৃদ্ধ আরজুল্লাহ। আজ বৃহস্পতিবার দুপুর মারা যান তিনি। তার মৃত্যুর সংবাদ পেয়ে শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী গ্রাম ঠাকুরপুর থেকে ছুটে আসেন ছোট বোন রুপশন নাহার।
ভাইয়ের মৃত্যুতে স্বজনদের সঙ্গে তিনিও কান্নাকাটি করছিলেন। একপর্যায়ে বিকেল ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে উপস্থিত স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, একই দিনে দুই ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভাই আরজুল্লাহকে নিজ গ্রামের ঈদগাঁ করবস্থান ও বোন রুপশন নাহারকে তার শ্বশুরবাড়ি ঠাকুপুরে দাফন করা হয়েছে।





