Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই

শরীয়তপুরের আংগারিয়ায় বড় ভাই জাহাঙ্গীর শিকদারের (৪৫) মৃত্যুর খবর শুনে ছোট ভাই মোহাম্মদ আলীও (৪২) মারা গেছেন। বুধবার (১৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়েরচর এলাকায় এ ঘটনা ঘটে। 

 

নিহত জাহাঙ্গীর শিকদার ও মোহাম্মদ আলী ওই এলাকার নুরুল হক শিকদারের ছেলে।

 

নিহতের স্বজনরা জানান, জাহাঙ্গীর শিকদার পেশায় একজন বাসচালক। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নিজ কর্মস্থল মাদারীপুরের খাগদী এলাকার একটি মাদ্রাসায় বসে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

 

নিহতদের আরেক ভাই কানন শিকদার বলেন, আমরা ছয় ভাই। আমাদের ভাইদের মধ্যে খুব ভালো সম্পর্ক। গতকাল রাতে মেজো ভাই জাহাঙ্গীর শিকদার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মরদেহ নিয়ে বাড়ি ফেরার পর আত্মীয়দের বিষয়টি জানানো হয়। মেজো ভাইয়ের মৃত্যুর খবরে হাফেজ মোহাম্মদ আলীও স্ট্রোক করেন। পরে তিনিও মারা যান। বড় দুই ভাইয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।

 

শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় বলেন, জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহনের চালক ছিলেন। আমাদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। ভোরে তার মরদেহ বাড়িতে পৌঁছে দেই। এর কিছুক্ষণ পর জানতে পারি, তার মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।