Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বড় ভাইকে হত্যা করে তাবলিগ জামাতে ছোটভাই ,অতপর...

admin • 14 Feb 2024, 06:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বড় ভাইকে হত্যা করে তাবলিগ জামাতে ছোটভাই ,অতপর...

নরসিংদীর মনোহরদীতে সম্পত্তি সংক্রান্ত ঝগড়ায় বল্লম মেরে বড় ভাইকে হত্যার পর তাবলিগ জামাতে গিয়ে আত্মগোপন করে থাকা ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার রাতে তাবলিগ জামাতে সফররত অবস্থায় নড়াইল সদর উপজেলার সীমাখালি এলাকার একটি মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

জানা যায়, গত বছরের ৯ নভেম্বর মনোহরদীর সৈয়দেরগাঁও গ্রামের মৃত হেলাল উদ্দীন মোল্লার ছোট ছেলে আওলাদ হোসেন মোল্লা (৫০) বড় ভাই আহসান উল্লাহ মোল্লাকে বল্লম মেরে আহত করে পালিয়ে যান। ৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহসান উল্লাহ মোল্লা মারা যান। গত বছরের ২১ নভেম্বর নিহতের স্ত্রী বিলকিস বাদী হয়ে মনোহরদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, হত্যা মামলার পলাতক আসামিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১২ ফেব্রুয়ারি রাতে তাবলিগ জামাতে সফররত অবস্থায় নড়াইল সদর উপজেলার সীমাখালি এলাকার একটি মসজিদ থেকে আওলাদ হোসেন মোল্লাকে গ্রেফতার করে মনোহরদী থানার পুলিশ। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাকে আদালতের মাধ্যমে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।