Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বজ্রাঘাতে কুরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু

admin • 28 Mar 2024, 07:42 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বজ্রাঘাতে কুরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় বজ্রাঘাতে কুরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া ও চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এক যুবকের নাম মীর্জা মুহিত বেগ তন্ময় (২২)। তিনি কুরআনের হাফেজ ছিলেন। অপরজনের নাম মো. উমেদ আলী শেখ (২০)। তিনি চরপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের মো. আফরান শেখের ছেলে।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বিশ্বাস বলেন, বিকেল পৌনে চারটার দিকে বৃষ্টি হওয়ার আশঙ্কা দেখে হাফেজ মুহিত কেটে রাখা গম বাড়িতে আনতে মাঠে যান। ওই সময় হঠাৎ বজ্রাঘাতে তিনি আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিন ভাইয়ের মধ্যে মুহিত সবার ছোট। হাফেজি পড়া শেষ করে ঢাকার একটি মাদরাসায় পড়ালেখা করতেন। রমজানের ছুটিতে বাড়িতে এসে তিনি স্থানীয় মসজিদে তারাবির নামাজে ইমামতি করতেন বলেও জানিয়েছেন নিহতের বড়ভাই মির্জা তুষার বেগ।

অন্যদিকে, একই সময়ে চরপাড়া এলাকায় মো. উমেদ আলী শেখ (২০) বাড়ির অদূরে মাঠে বোরো ধানে সেচের কাজ করছিলেন। ওই সময় বজ্রাঘাতে আহত হন উমেদ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।