Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

admin • 30 Aug 2022, 01:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  ৩০ আগষ্ট  উপজেলার শালদিঘা হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খোকন মিয়া (৪০) ও ঝিলন মিয়া (৩৮), তারা পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের কৃষক মনু মিয়ার পুত্র। এ ঘটনায় তাদের আরেক ভাই আহত হয়েছেন। ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো. মিজানুর রহমান ও নিহতদের পরিবার সুত্রে জানা যায়, সকালে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের তিন ভাই বাঁশের ছাই নিয়ে নৌকাযোগে পার্শ্ববর্তী মধ্যনগর ইউনিয়নের শালদিগা হাওরে মাছ ধরতে যান। ছাই পাতার এক পর্যায়ে বজ্রপাতে দুই ভাই ঘটনাস্থলেই মারা যান এবং আরেক ভাই আহত হন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।