Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
আর্ন্তজাতিক

বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে কোথা থেকে

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে কোথা থেকে

মহাকাশ নিয়ে আগ্রহীদের জন্য দারুণ চমক থাকছে আজ। আজ আকাশে দেখা যাবে এক বিরল দৃশ্য। ২০১২ সালের পর এই প্রথম এমন বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

 

বছরের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ। তবে নির্দিষ্ট স্থান থেকেই কেবল দেখা যাবে সূর্যগ্রহণ। অস্ট্রেলিয়া, পূর্ব ও দক্ষিণ এশিয়া, প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিকা, আমেরিকার কিছু অংশ থেকে দেখা যাবে ‘রিং অব ফায়ার’ বা বলয়গ্রাস সূর্যগ্রহণ।

 

বাংলাদেশ সময় রাত ৯টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে শুরু হবে এবং রাত ২টা ৫৫ মিনিট ১২ সেকেন্ডে শেষ হবে এই গ্রহণ। গ্রহণের সময় যেহেতু বাংলাদেশে রাত থাকবে তাই তখন এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে না।

 

ওয়াশিংটনের একটি রিপোর্টে বলা হয়েছে, শনিবার চাঁদ সূর্যের সামনে চলে আসবে। সেই কারণে কিছু সময়ের জন্য় সূর্যের বেশিরভাগ অংশই ঢাকা পড়ে যাবে। দর্শনীয় বৃত্ত বা বলয় দৃশ্যমান হবে আকাশে। চাঁদ যখন পৃথিবী থেকে তার দূরতম বিন্দুতে সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করে সেই সময় ঘটে বৃত্তাকার সূর্যগ্রহণ। এই কারণে চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দিতে পারে না, আর সেই কারণে আকাশে সূর্যের আলোর একটি পাতলা বৃত্ত বা আগুনের বল দেখতে পাওয়া যায়। সম্পূর্ণ সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ পৃথিবীর অনেকটা কাছে থাকে।

 

নাসা জানিয়েছে, আবহাওয়া অনুকূল থাকলে ওরেগন, নেভাদা, উটাহ, নিউ মেস্কিকো, টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার কিছু অংশ থেকে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। মার্কিন যুক্তরাষ্ট্রে বলয়গ্রাস সূর্যগ্রহণের গড় সময় হবে চার থেকে পাঁচ মিনিট। সূর্যাস্তের সময় আংশিক সূর্যগ্রহণ শেষ হবে আটলান্টিক মহাসাগরে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।