Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মার্কিন কংগ্রেসম্যানদের শ্রদ্ধা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মার্কিন কংগ্রেসম্যানদের শ্রদ্ধা

ঢাকা সফররত ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও জর্জিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার (১৩ আগস্ট) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুই কংগ্রেসম্যান। এ সময় তাদের স্ত্রীরাও সঙ্গে ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কংগ্রেসম্যানরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। তারা স্মৃতি জাদুঘর ঘুরে ঘুরে দেখেন এবং সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

চার দিনের সফরে রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক শনিবার (১২ আগস্ট) ঢাকায় পৌঁছান। আর ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য এড কেইস আজ রোববার ভোরে ঢাকায় আসেন। সফরের শুরুর কর্মসূচিতে তারা ঢাকার মার্কিন দূতাবাসে যান। সেখান থেকে সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। এরপর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তারা। পরে কংগ্রেসম্যানরা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসায় রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করার কথা দুই কংগ্রেসম্যানের।

জানা গেছে, আগামীকাল সোমবার (১৪ আগস্ট) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন দুই কংগ্রেসম্যান। ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে সফররত মার্কিন কংগ্রেসম্যানদের।

আগামী মঙ্গলবার (১৫ আগস্ট) সব আনুষ্ঠানিকতা শেষ করে সস্ত্রীক ঢাকা ছাড়ার কথা রয়েছে মার্কিন কংগ্রেসম্যানদের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।