Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির শ্রদ্ধা

admin • 20 Jul 2023, 11:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির শ্রদ্ধা

জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২০ জুলাই) ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. হোসেন মনসুর এবং সদস্য সচিব বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।

 

আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার (সিআইপি)।

 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে (লালমোহন-তজুমদ্দিন) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। তিনি তার নির্বাচনী এলাকায় বিরতিহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।