Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়ায় স্কুল বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

admin • 20 Mar 2023, 02:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বগুড়ায় স্কুল বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

বগুড়া শহরের জয়পুরপাড়ায় স্কুল বাসের ধাক্কায় আনিছার রহমান নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ভ্যানচালক আনিছার রহমান সদরের ফাঁপোড় ইউনিয়নের কৈচর এলাকার মৃত বগা মিয়ার ছেলে। এই দুর্ঘটনায় বি এ এফ শাহীন স্কুলের বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক।

 

পুলিশের সংগৃহীত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভ্যানচালক আনিছার আলুবোঝাই একটি ভ্যান নিয়ে রাস্তার পূর্ব পাশ থেকে মাটিডালীর দিকে যাওয়ার উদ্দেশে পশ্চিমে পার হচ্ছেন। এ সময় সাতমাথা থেকে আসা বি এ এফ শাহীন স্কুলের বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পরেই স্থানীয়রা স্কুল বাসটি ঘিরে ধরে। তবে বাস চালক ও হেলপার পালিয়ে যায়।

 

পুলিশ জানায়, ভ্যানচালকের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।