Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুলাভাই-শ্যালক নিহত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুলাভাই-শ্যালক নিহত

বগুড়া প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই জন নিহত হয়েছেন। তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালক। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার গোকুলে ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তিরা হলেন বগুড়া শহরের আটাপাড়া এলাকার মোহাম্মদ বাবুল হোসেন (৬০) এবং সুলতানগঞ্জ পাড়ার নজরুল ইসলাম (৭০)। বাবুলের ভগ্নিপতি নজরুল।

 

কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান জানান, গাইবান্ধা থেকে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টিএমএসএস মেডিক্যাল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি ঘটনাস্থল থেকে উদ্ধার ও মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।