Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়ায় যুবককে গলা কেটে হত্যা

admin • 13 Aug 2024, 11:42 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বগুড়ায় যুবককে গলা কেটে হত্যা

বগুড়ার ফুলবাড়িতে বাবর আলী নামের এক মুদি দোকানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

সোমবার (১২ আগস্ট) রাতের কোনো এক সময় ইছাইদহ ব্রিজের ওপরে তাকে হত্যা করে ফেলে রেখে যায় তারা।

 

স্বজনরা জানান, সোমবার রাত ১০টার দিকে কেউ একজন বাবর আলীকে মোবাইলে ডেকে নিয়ে যান। তারপর রাতে আর বাড়ি ফেরেন নি তিনি।

 

সকালে রাস্তায় হাটতে বের হয়ে স্থানীয়রা ইছাইদহ ব্রিজের ওপর বাবর আলীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।