বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলায় ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন ওই পরিবারের আরও একজন।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় মোকামতলার চকপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহতরা হলেন সিয়াম ও মারিয়া। আহত ব্যক্তির নাম হুমায়ুন কবির।
জানা গেছে, নিজ বাড়ি বরিশালের হিজলা থেকে স্ত্রী মারিয়া ও শ্যালক সিয়ামকে সাথে নিয়ে প্রাইভেটকারে করে শ্বশুরবাড়ি লালমনিরহাটে যাচ্ছিলেন হুমায়ুন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রংপুরের দিকে যাওয়া দ্রুতগামী প্রাইভেটকারের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ঢাকাগামী ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই ভাই-বোন নিহত হন।
আহত হুমায়ুন কবিরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয় জানিয়ে তিনি বলেন, হাইওয়ে পুলিশ ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করেছে।





