Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
জেলার খবর

বগুড়ায় গভীর রাতে আ. লীগের ঝটিকা মিছিল,গ্রেপ্তার ৩

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
বগুড়ায় গভীর রাতে আ. লীগের ঝটিকা মিছিল,গ্রেপ্তার ৩

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ মে) দিবাগত রাত ১২টার পর উপজেলার খরনা এলাকায় এই মিছিল হয়।

 

মিছিল শেষে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- খরনা ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ রানা (৪৫), ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য ও মিছিলে স্লোগানদাতা সাদিক (১৮) এবং খরনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন (৪৬)।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করীম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা রোববার দিবাগত রাতে খরনা এলাকায় আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করে এবং নাশকতারও চেষ্টা চালায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।