সাকিব আল হাসান নাহিদ,জামালপুর:
কৃষিতেই সমৃদ্ধি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা "১ ইঞ্চি জমিও পতিত থাকবে না " এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদ চত্বরের অনাবাদী ও পতিত জমি চাষাবাদের উপযোগী নিমিত্তে সবজি ও পুষ্টিবাগান স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ও নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি,উপজেলা কৃষি কমকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামসুল হক, উপসহকারী কৃষি কমকর্তা রকিবুল হাসান, সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা আক্তার সহ অনেকে।





