Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বই মেলায় আসছে আল-আমিনের কাব্যগ্রন্থ "নোনাজলে নীলরঙ"

admin • 28 Jan 2023, 04:42 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বই মেলায় আসছে আল-আমিনের কাব্যগ্রন্থ "নোনাজলে নীলরঙ"

অমর একুশে বইমেলায় আসছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তরুণ কবি ও লেখক আল-আমিন ইসলাম এর কাব্যগ্রন্থ ' নোনাজলে নীলরঙ'। এটি তার তৃতীয় বই ও দ্বিতীয় একক কাব্যগ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন আইডিয়া প্রকাশনীর স্বত্বাধিকারী সাকিল রানা মাসুদ।

বইটি প্রকাশ করছে আইডিয়া প্রকাশন। বইটিতে লেখক প্রেম, দুঃখ, বেদনা কিংবা মনের গহীনে লুকানো অনুভূতি গুলো কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন।

বইটির প্রতিটি কবিতায় কবির দু-চোখ ভরা স্বপ্ন ধারন করে আছে প্রতিটি পঙক্তি। দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তির পথ কবিতা। সে ক্ষেত্রে কবিতাবগুলো শাঁখের করাতের মতো। বাঙালি ভাবুক কল্পনা বিলাসি কবি তার গ্রন্থে সমাজের মানুষের মনের কথা গুলো, হাওয়ায় ভেসে বেড়ানো অতিপরিচিত শব্দ গুলো ঠিকঠাক সাজিয়ে ফুলের মালার মতো গেঁথেছেন তাঁর কবিতায় যা হয়ে উঠেছে গণমানুষের কন্ঠহার।কাব্যগ্রন্থটিতে অবারিত মাঠ, জোনাকির স্বপ্ননীল উড়াউড়ি, কিংবা বাংলা সবুজ প্রকৃতি উঠে এসেছে সাবলীলভাবে।

অমর একুশে বইমেলায় ৫১০ নং স্টলে আইডিয়া প্রকাশিতে ২৫০ টাকায় বইটি বইমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে।

এ তরুণ লেখকের জন্ম ১৯৯৯ সালের ১২ নভেম্বর রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামে। পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কুমেদপুর গ্রামে। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ "একমুঠো সুখ"। তার প্রকাশিত প্রথম যৌথ কাব্যগ্রন্থ "সাহিত্যের কুসুম জ্যোতি"। বাংলা সাতিত্যে অবদান রাখার জন্য তিনি ইউ এস বাংলা সাহিত্য সম্মাননা - ২০২২ পেয়েছেন।

নতুন বই সম্পর্কে আল-আমিন জানান, ‘ মনের ক্ষুধা মেটাতেই মূলত লেখালেখি করি।তীব্র বেদনা আমাকে স্পর্শ করে। আশাকরি কবিতাগুলো তীব্রভাবে আলোড়িত করবে পাঠকদের । কবিতাগুলোতে পাওয়া যাবে সার্টিনের মতো মসৃণ, সিল্কের মতো নরম শ্বন্ধ। যেন ছাপার অক্ষরের তলেও পরিষ্কার দেখা যায় রূপ-রস-বর্ণ-গল্পের পৃথিবী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।