Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বইয়ের দোকানের গোডাউনে মিলল কর্মচারীর লাশ

admin • 02 Apr 2024, 04:47 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বইয়ের দোকানের গোডাউনে মিলল কর্মচারীর লাশ

খুলনার কে ডি ঘোষ রোডের একটি বইয়ের দোকানের গোডাউন থেকে রফিকুল ইসলাম মোল্লা নামের এক কর্মচারীর লাশ উদ্ধার করছে পুলিশ। সোমবার (১ এপ্রিল) রাতে ওই লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

জানা গেছে, সোমবার রাত ৮ টার দিকে গোডাউনের ম্যানেজার শাহজাহানের সঙ্গে তার সবশেষ কথা হয়। দুই ঘণ্টা পর নামাজ শেষ করে তিনি রফিকুল ইসলামকে খুঁজে না পেয়ে, রাত সাড়ে ১০টার দিকে দোকানের তৃতীয় তলায় গোডাউনের মধ্যে রক্তমাখা লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড হয়েছে। নিহতের শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। গলায় দড়ি বেঁধে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, পাঠক প্রিয় লাইব্রেরি নামের এই দোকানে ১০ বছর ধরে ডেলিভারিম্যানের কাজ করতেন নিহত রফিকুল ইসলাম। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।