Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

বংশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের

admin • 19 Jul 2023, 06:21 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বংশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের

রাজধানীর বংশাল থানার শিক্কাটুলি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিব (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

রাজিবের সহকর্মী মাসুম বলেন, আমরা সবাই বংশালের পলিথিন কারখানায় কাজ করি। সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে কিছুক্ষণ কাজ বন্ধ রাখি। এরপর বিদ্যুৎ এলে মেশিন পরিষ্কার করছিল রাজিব।

 

সেই সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাজিব। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বংশাল থানাকে জানিয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।