Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে একই পরিবারের ৩জন দগ্ধ

admin • 27 Dec 2023, 07:31 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে একই পরিবারের ৩জন দগ্ধ
ফেনী শহরের একটি আবাসিক বাসায় বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। দগ্ধ তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা হলেন- ঔষধ কোম্পানি এরিস্টোফার্মার ফেনী ডিপোর জুনিয়র অ্যাকাউন্টন্স অফিসার আশিষ কুমার সরকার(৪০), তাঁর স্ত্রী টুম্পা রানী সরকার(৩০) ও ছেলে রিক কুমার সরকার (৯) । আহত টুম্পা রানী জানান, তাঁর স্বামী অফিস থেকে বাসায় ফেরার পর তিনি রান্না করতে গিয়ে দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে। সম্ভবত গ্যাস লাইন লিকেজ ছিল। ফায়ার সার্ভিসের ধারণা, বাসায় থাকা ফ্রিজের কমপ্রেসার থেকে এ বিস্ফোরণ হতে পারে। ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফজলুল কবীর বলেন, দগ্ধ আশিষ কুমারের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে। তাঁর শ্বাসনালীো অনেক অংশে পুড়ে গেছে। এদিকে তাঁর স্ত্রীর ৪০ শতাংশ আর ছেলের ৩০ শতাংশ পুড়ে গেছে। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।