Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফ্যামিলি কেয়ার হাসপাতালের নামে ফেসবুকে ভুয়া পেজ,সর্তক থাকার নির্দেশ

admin • 27 Nov 2023, 07:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফ্যামিলি কেয়ার হাসপাতালের নামে ফেসবুকে ভুয়া পেজ,সর্তক থাকার নির্দেশ

'কাঙ্খিত সেবার ঠিকানা' ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোড় গোরায় পৌছে দিতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রোডে দীর্ঘদিন যাবৎ মানুষের মাঝে চিকিৎসা সেবা দিয়ে আসছিল এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন ডাক্তারের পরামর্শ দিয়ে দেশ ও দেশের বাইরে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নাম শোনা যেতে শুরু করে ।

 

এখন সেই হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠানের নামে একাধিক ফেসবুক পেজ খুলে প্রতারণার অভিযোগ তুলেছেন মালিকপক্ষ। এ ঘটনায় কুষ্টিয়ার কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলেছে।

( ২৭ নভেম্বর ) সোমবার বিকেলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, সুজয় চাকী অভিযোগ দায়ের করে বলেন , অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তি তার প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে ফেক বা ভূয়া ফেসবুক পেজ খুলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে।

 

তিনি বলেন এবিষয়ে আমি কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বলি । তিনি অজ্ঞাত ব্যাক্তিকে ফোন করে উক্ত পেজ থেকে সকল ছবি ও তথ্য মুছে ফেলতে বলেন । পরে অজ্ঞাত ব্যাক্তি তার ভূল শিকার করে ক্ষমা চেয়ে পেজে থেকে ছবি গুলো ডিলিট করেছে।

 

ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী আরো জানান , ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কোথাও কোন শাখা নেই বা স্থান পরিবর্তনও করেনি। আপনারা কোনো ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না।দোয়া করবেন ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার যেন তাদের সেবার মান অক্ষুন্ন রাখতে পারে। সাথে থাকবেন আশা রাখি।সেবা সংক্রান্ত কোন তথ্য জানার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে : 01712462062,01713659403।

এ বিষয়ে থানার অফিসার ইনর্চাজ আকিবুল ইসলাম জানান, মৌখিক অভিযোগ পেয়েছি । এবং অজ্ঞাত ব্যাক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পর তার সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।