Thursday, 3 September 2026
শিরোনাম
আইন-আদালত মতামত

ফৌজদারি মামলা কি,কোথায়,কীভাবে করবেন?

admin • 23 Mar 2023, 11:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফৌজদারি মামলা কি,কোথায়,কীভাবে করবেন?

ফৌজদারি মামলা: ফৌজদারি মামলা থানা অথবা আদালত দুই জায়গায়ই করা যায়। যখন একটি মামলা থানায় দায়ের করা হয়, তখন তাকে বলা হয় জেনারেল রেজিস্টার (জিআর) মামলা, আর যখন আদালতে দায়ের করা হয় তখন তাকে বলা হয় কমপ্লেইন্ট রেজিস্টার (সিআর) কেস বা নালিশী মামলা।

 

ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর বিধান অনুযায়ী এসব মামলা দায়ের করতে হয়। মামলা দায়েরের দুইটি পদ্ধতি সংক্ষিপ্ত আলোচনা করা হল। আমাদের অনেকের প্রশ্ন থাকে পুলিশ মামলা না নিলে করনীয় কী? , তা সংক্ষিপ্ত আলোচনা করলাম, পদ্ধতিগুলো আমাদের সকলের জানা উচিত।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত এজাহার দায়েরের মাধ্যমে জিআর মামলার সূচনা হয়। জিআর, মামলা F.I.R( First Information Report ) এর মাধ্যমে দায়ের করা হয়। কোনো অপরাধের শিকার ভুক্তভোগী নিজে বা অন্য কেউ এই এজাহার দায়ের করতে পারেন।

ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারার বিধান মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমলযোগ্য অপরাধের মামলা গ্রহণ করে থাকেন। যখন আমল অযোগ্য অপরাধে থানায় মামলা হয় বা সাধারণ ডায়েরি হয়, তখন ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ অভিযোগের তদন্ত শুরু করতে পারবে না। এই ধরনের মামলাকে নন-জিআর বা নন-এফআইআর মামলা বলা হয়।

 

সিআর মামলা বা নালিশী মামলা: সিআর মামলা বা নালিশী মামলা, তা ম্যাজিস্ট্যেটের নিকট নালীশের মাধ্যমে দায়ের করা হয়। ফৌজদারি মামলা যদি পুলিশ গ্রহণ না করে বা গ্রহণ করতে গড়িমসি করে, তখন আদালতেও মামলা দায়ের করা যায়।

 

আদালতে দায়ের করা এই মামলাকেই সিআর বা নালিশী মামলা বলে। ফৌজদারি অপরাধের বিচারের কোন নির্দিষ্ট তামাদি নেই, তবে ফৌজদারি মামলা বিলম্ব না করে, নিকটতম থানায় দায়ের করতে হবে, যেখানে অপরাধের সূচনা।

ধন্যবাদ সকলকে।

ব্যারিস্টার জুবায়ের আক্তার আইনজীবী ও মানবাধিকারকর্মী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।