Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফেসবুকে সমস্যা, ব্যবহারকারীরা পাচ্ছেন ‘অ্যাকাউন্ট অস্থায়ীভাবে ব্যবহারযোগ্য নয়’ বার্তা

admin • 04 Mar 2026, 04:54 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফেসবুকে সমস্যা, ব্যবহারকারীরা পাচ্ছেন ‘অ্যাকাউন্ট অস্থায়ীভাবে ব্যবহারযোগ্য নয়’ বার্তা

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অচল। অনেকেই কম্পিউটার ব্যবহার করে ফেসবুক ব্যবহার করতে পারছেন না।

 

বুধবার (৪ মার্চ) ভোরের দিকে ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, তারা তাদের অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না এবং ‘অ্যাকাউন্ট অস্থায়ীভাবে ব্যবহারযোগ্য নয়’ বার্তা দেখাচ্ছে। খবর টাইমস নাউ

আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, রাত ৩টা ১০ মিনিটে একবারে প্রায় ৩ হাজার ব্যবহারকারী সমস্যা নিয়ে অভিযোগ করেন। এতে বোঝা যাচ্ছে, ফেসবুকের সার্ভিসে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়েছে।

 

বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। ফেসবুক এখনও এই সমস্যার কোনও কারণ বা সমাধানের সময়সীমা প্রকাশ করেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।