Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

ফের এক হচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা

admin • 25 Apr 2023, 08:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফের এক হচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা

কলকাতার জনপ্রিয় দুই তারকা রাহুল-প্রিয়াঙ্কা। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার সেট থেকেই এই তারকাজুটির প্রেম শুরু। তারপর বিয়ে এবং এক সন্তানের বাবা-মা তারা।

 

তবে খুব বেশিদিন টেকেনি তাদের সেই সংসার। আইনতভাবে তাদের বিবাহ-বিচ্ছেদ না হলেও, দীর্ঘদিন ধরে আলাদাই থাকছেন রাহুল-প্রিয়াঙ্কা। এক সময় তাদের সম্পর্ক এতটাই তিক্ততা তৈরি হয় যে, বিচ্ছেদের জন্য মামলা করেছিলেন।

 

তবে বর্তমানে রাহুল-প্রিয়াঙ্কার একমাত্র ছেলে সহজের জন্যই ফের তারা এক হতে চলেছেন বলে খবরটি নিজেই জানিয়েছেন এই অভিনেতা।

 

এ প্রসঙ্গে রাহুল বলেন, আমাদের যে মামলা চলছিল, সেটা প্রত্যাহার করে নিয়েছি আমরা। খুব শিগগিরই একসঙ্গে থাকবেন বলেও জানান তিনি। আর ছেলে সহজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। মা-বাবা একসঙ্গে থাকবে শুনে ছোট্ট সহজও ভীষণ খুশি হয়েছেন।

 

জানা গেছে, ২০১৮ সালে প্রথম মামলা করেছিলেন রাহুল। সেই মামলা গড়ায় ২০২৩ সাল পর্যন্ত। তবে জানুয়ারিতে দুজনের কেউই আদালতে হাজিরা না দিয়ে মামলাটি আর চালাবেন না বলে জানান তারা। আগামী জুলাই মাসে পুরো বিষয়টি আইনতগতভাবে জানিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন এই অভিনেতা।

 

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় জুটি বাঁধেন রাহুল-প্রিয়াঙ্কা। পরে ২০১০ সালে গাঁটছড়া বাঁধেন তারা। তবে ২০১৭ সালে দীর্ঘ সাত বছরের সংসার জীবনের ইতি টেনে আলাদা থাকতে শুরু করেন তারা।

 

সুত্র : হিন্দুস্থান টাইমস

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।