Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফুলবাড়ীতে হিট স্ট্রোকে নারীর মৃত্যু

admin • 25 Apr 2024, 05:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হিট স্ট্রোকে ফাতেমা বেগম (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কপুর উদ্দিনের স্ত্রী।

বুধবার (২৫ এপ্রিল) রাতে রংপর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। এর আগে দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল কৃষ্ণানন্দবকসী গ্রামে নিজ বাড়ীতে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত রংপর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন গোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল ও নিহতের স্বজন জাহের আলী। ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ওই নারী দীর্ঘদিন ধরে হাইপার টেনশনে ভুগছেন। প্রচণ্ড তাপদাহে তিনি হিট স্ট্রোক করেছেন।

পরে পরিবারের লোকজন তাকে রংপর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।