Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ফুটবল খেলা চলাকালীনে বিদ্যালয়ের ১৪ ল্যাপটপ চুরি

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
ফুটবল খেলা চলাকালীনে বিদ্যালয়ের ১৪ ল্যাপটপ চুরি

বিশ্বকাপ ফুটবল সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচ চলাকালীন সময় মঙ্গলবার রাত ২ টার দিকে মাদারীপুরের কালকিনিতে একটি বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব রুমের তালা ভেঙ্গে ১৪টি ল্যাপটপ ও মুল্যবান বেশ কিছু কাগজপত্র চুরি করে নিয়ে গেছে একটি চোর চক্র। 

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও সরেজমিন সূত্রে জানা গেছে, উপজেলার চরফতেবাহাদুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব রুমে ১৪টি ল্যাপটপ ছিল। মঙ্গলবার রাতে ওই বিদ্যালয়ের ডিজিটাল রুমের দরজা তালাবন্ধ রেখে নৈশ্য প্রহরী জোতিন্দ্রনাথ দত্য পাশের একটি রুমে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালীন সময় আনুমানিক ৫/৬ জনের একটি চোর চক্র মিলে প্রথমে ওই বিদ্যালয়ের লাইব্রেরি রুমের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সিসি ক্যামেরার তার কেটে সংযোগ বিছিন্ন করে সকল ফুটেজ ডিলেট করে ফেলে। এরপর চোর চক্ররা মিলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রুমের দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে ১৪ টি ল্যাপটপ ও আলমিরা ভেঙ্গে মুল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়। পরে বুধবার ভোরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান মিল্টন বলেন, সকালে আমি খবর পেয়ে বিদ্যালয় গিয়ে দেখি ১৪টি ল্যাপটপ ও মুল্যবান কাগজপত্র নিয়ে গেছে চোরেরা। আমি মামলা করবো।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে চোরদের ধরার চেষ্টা অব্যহত আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।