রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।
শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান বলেন, আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে।
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে আমাদের ধারণা বাবুল টাওয়ার কিংবা ফার্মগেটের ফুটওভার ব্রিজ অথবা অন্য কোনো ভবন থেকে নিক্ষেপ করে রাস্তায় ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আমরা তদন্ত করছি।





