Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ফারদিন হত্যায় বান্ধবী বুশরার সম্পৃক্ততা নিয়ে যা বলল র‍্যাব

admin • 16 Nov 2022, 11:26 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফারদিন হত্যায় বান্ধবী বুশরার সম্পৃক্ততা নিয়ে যা বলল র‍্যাব

ফারদিন নূর পরশ হত্যায় বান্ধবী বুশরার সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

 

ফারদিনের ফুট প্রিন্ট, গোয়েন্দা তথ্যের সূত্র ধরে মিরর অফ বাংলাদেশকে র‍্যাব জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে চনপাড়াতেই খুন হয়েছে ফারদিন।

 

তবে বান্ধবী বুশরার সম্পৃক্ততা পাওয়া যায়নি। রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন তিনি।র‌্যাব জানায়, ডিজিটাল-অ্যানালগ তথ্যের ভিত্তিতে ফারদিনের অবস্থান সম্পর্কে ধারণা নেয়া হয়। খোঁজ মেলে ধানমন্ডি, বনশ্রী, যাত্রাবাড়ি হয়ে সর্বশেষ অবস্থান নারায়ণগঞ্জের চনপাড়ায়।

 

এর আগে ফারদিনের বাবার মামলায় আসামি বান্ধবী বুশরাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয় পুলিশ। র‍্যাব-পুলিশ বলছে, এই মামলায় কোথাও বুশরার সম্পৃক্ততা পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।