Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফরিদপুরে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন

admin • 10 Nov 2023, 11:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফরিদপুরে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন

ফরিদপুরের নগরকান্দায় পাটবোঝাই একটি চলন্ত ট্রাকে আগুন লেগে এক–তৃতীয়াংশ পাট পুড়ে গেছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা ব্রিজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

 

তবে কি কারণে এ আগুন লেগেছে তা বলতে পারেননি ট্রাকে থাকা চালক ও তাঁর সহকারী (হেলপার)।

 

নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কি কারণে এ আগুন লেগেছে তা এখনো নিরূপণ করা যায়নি।

 

ট্রাকের চালক ও সহকারীরা বলেন, পেছন থেকে একটি মোটরসাইকেল সামনে এসে জানায় পাটে আগুন জ্বলছে। পরে ট্রাক থামিয়ে আগুন দেখতে পাই।

 

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।