Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

ফরিদপুরের ভাঙ্গায় দোকান কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে এই ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার হরিরহাট বাজারের দুইটি দোকানের পজিশন কেনাবেচা নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে আজ মঙ্গলবার একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালে পশ্চিম আলগী গ্রামের আলী মাতুব্বরের লোকজনের সাথে ও একই গ্রামের দেলোয়ার মাতুব্বরের লোকজনের বাকবিতণ্ডা হয়।

 

এরই জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে ভাঙ্গার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। তাদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

দেলোয়ার মাতুব্বর অভিযোগ করেন, সালিশি বৈঠকের সময় কথা কাটাকাটির একপর্যায়ে আলী মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে তাদের ১৫ জন আহত হয়। এছাড়াও বেশকয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। 

 

পাল্টা অভিযোগ করে আলী মাতুব্বর বলেন, দেলোয়ারের লোকজনের হামলায় আমাদের ১০ থেকে ১৫ জন লোক আহত হয়। 

 

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।