Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফরিদপুরে কয়লা কারখানায় যৌথ বাহিনীর অভিযান

admin • 13 May 2025, 09:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফরিদপুরে কয়লা কারখানায় যৌথ বাহিনীর অভিযান

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অবৈধ কয়লার কারখানায় অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা যুবলীগ নেতা মির্জা আব্বাস মিলনকে (৪৪) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

 

মঙ্গলবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী। 

জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল দেউলি এলাকায় মৃধা ট্রেডার্স নামে একটি কয়লার কারখানায় গাছ পুড়িয়ে কয়লা তৈরি করা হয়। ওই কারখানার দায়িত্বে ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামের বাসিন্দা মির্জা আব্বাস মিলন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মির্জা আব্বাস মিলনকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও আগামী ৭ দিনের মধ্যে কারখানাটি অপসারণ করার নির্দেশ দেন। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, কয়লা কারখানার তত্ত্বাবধায়কে থাকা মির্জা আব্বাস মিলনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কারখানাটি আগামী ৭ দিনের মধ্যে অপসারণ করে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।