Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ফরিদপুরের ভাঙ্গায় ‘পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেন’

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গায় ‘পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেন’

পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে প্রথমবারের মতো ট্রেন চালানোর জন্য রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ছেড়ে গেছে ‌‘পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেন’।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে একটি অত্যাধুনিক ইঞ্জিন সম্বলিত ৭টি কোচ নিয়ে স্পেশাল ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশন থেকে ছেড়ে যায়। এর আগে সৈয়দপুর থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশন প্লাটফর্মে এসে পৌঁছায়।

পদ্মা সেতু হয়ে ভাঙ্গা টু মাওয়া রুটের ট্রায়াল ট্রেনটি এক নজর দেখতে রাজবাড়ীর প্লাটফর্মে ভিড় করেন উৎসুক জনতা। আজ (মঙ্গলবার) পদ্মা সেতুতে প্রথমবারের মতো ঘুরতে যাচ্ছে ট্রেনের চাকা।

এ সময় ট্রেনে ছিলেন- বাংলাদেশ রেলওয়ে রাজশাহী বিভাগের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আহসান উল্লাহ ভূইয়া, পাকশী বিভাগের ডিভিশনাল রেলওয়ে ব্যবস্থাপক শাহ সূফী নূর মোহাম্মদ, ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার আনোয়ার হোসেন, ডিভিশনাল মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার আশীষ কুমার মন্ডল, সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলামসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজবাড়ী থেকে ‘পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেন’-এর চালক আবুল কাশেম জানান, এই ট্রেনে ৭টি কোচ রয়েছে। বর্তমানে যাত্রী হিসেবে রয়েছেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে ভাঙ্গা স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে ট্রেনটি পদ্মা সেতু দিয়ে মাওয়া ঘাটে যাবে।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, স্পেশাল ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে ভাঙ্গার উদ্দেশ্যে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ছেড়ে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।