Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফকিরাপুলে হোটেলের ১১ তলা থেকে পড়ে প্রাণ গেল যুবকের

admin • 21 Feb 2023, 11:22 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফকিরাপুলে হোটেলের ১১ তলা থেকে পড়ে প্রাণ গেল যুবকের

রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে হোটেল রহমানিয়া ভবনের ১১ তলা থেকে পড়ে মো. হাসান শাহিন (৪৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোটেলের স্টাফদের মুখে জানতে পেরেছি, হোটেলের ১১ তলার বারান্দা থেকে নিচে পড়ে যান শাহিন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এসআই জানান, খবর পেয়ে পুলিশ হোটেল রহমানিয়া সামনে থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আইনী প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এটা হত্যা না কি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।