Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

প্লাস্টিকের ব্যাংকে জমানো টাকা বন্যার্তদের দিল ছোট্ট ইহান

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
প্লাস্টিকের ব্যাংকে জমানো টাকা বন্যার্তদের দিল ছোট্ট ইহান

ছোট্ট ইহান, বয়স ছয় বা সাত বছর। এই বয়সেই প্লাস্টিকের ব্যাংকে ৩ বছর ধরে জমানো সব টাকা বন্যার্তদের জন্য দান করে সকলের ভালোবাসা কুড়াচ্ছে সে।

 

শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে এই টাকা দান করে সে। তবে ইহানের টাকার পরিমাণ কত তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কালেকশন বুথ থেকে প্রকাশ করা হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক এ বি জুবায়ের ছোট ইহানের ছবি ফেসবুক পোস্টে দিয়ে বলেন, যা কিছু সুন্দর। তিন বছর ধরে প্লাস্টিকের ব্যাংকে জমানো সব টাকা নিয়ে টিএসসিতে হাজির ৭ বছরের ইহান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ বুথের মাধ্যমে এ টাকা সে পৌঁছে দিতে চায় বন্যার্তদের সাহায্যে।

মন্তব্যের ঘরে আশরাফুল ইসলাম লিখেন, সাবাস বেটা! মানবতার কান্ডারি হবি বড় হয়ে। দুর্নীতি আর বৈষম্যের সাথে আপস করবি না কখনও। তোর দেশ তুই তোর মতো করে গড়ে নিবি। পেছনে আছি আমরা লক্ষ পিতা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।