Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

প্রেসক্লাবের সামনে বাসে আগুন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
প্রেসক্লাবের সামনে বাসে আগুন

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাসে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

 

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার সময়ে বাসে আগুন দেয় তারা। এরপরেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে এসে যোগ দেয়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেলের নতুন ভবনের বিপরীত পাশে বিএনপি-জামায়াতের হামলায় তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

 

আহতরা হলেন চকবাজার থানার পরিদর্শক তদন্ত জাকির হোসেন (৪১), অপারেশন আব্দুল হালিম (৪৩), সাব ইনেসপেক্টর শুভঙ্কর রায় (৩৮)।

 

পরিদর্শক (অপারেশন) আব্দুল হালিম বলেন, হঠাৎ করে ঢাকা মেডিকেলের নতুন গেট দিয়ে বিএনপি জামায়াতের প্রায় ২০০ নেতাকর্মী মিছিল বের করে রাস্তায়। এসময় তাদের সামনে যেতেই ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে জাকির হোসেনের ঠোঁট ফেটে যায়। এবং তাদেরও শরীরে আঘাত লাগে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।