প্রেমিকার সঙ্গে লুকিয়ে দেখা করতে এসে জুতাপেটা খেলেন এক প্রেমিক। সম্প্রতি ভারতে এমনই একটি ঘটনার ভিডিও প্রকাশ্যে আশার পর থেকেই তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাড়ির ছাদে লুকিয়ে কিশোরী মেয়ে প্রেমালাপ করছিলেন তার প্রেমিকের সঙ্গে। আর এ ঘটনা টের পেয়ে মেয়ের মা চুপিসারে ছাদে চলে আসে।
ছাদের যে দিকে ট্যাঙ্ক রয়েছে সে দিকে গেলে হঠাৎই সেখান থেকে বেরিয়ে আসে মেয়ে। চোখমুখে ভয় আর আতঙ্কের ছাপ। মেয়েকে কোনো প্রশ্ন না করেই তিনি সামনে এগিয়ে আড়াল থেকে টেনে বের করেন এক যুবককে।
তারপর পা থেকে জুতা খুলে সজোরে আঘাত করতে থাকেন। এ সময় যুবকটি দৌড়ে বাড়ির বাইরে চলে যায়। তারপর অন্য পায়ের জুতা খুলে একইভাবে মারতে থাকেন মেয়েকেও।
পুরো ঘটনাটি পাশের একটি ছাদ থেকে ভিডিও করেন এক যুবক। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এই ভিডিওটি দেখে অনেকেরই নিজেদের কিশোরবেলার প্রে
https://twitter.com/i/status/1625440414999404544মের কথা মনে পড়ে গিয়েছে। ছাদে লুকিয়ে প্রেম করার অনুভূতিই আলাদা। সে কথাও লিখেছেন কেউ কেউ।
সূত্র : আনন্দবাজার





