Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

প্রেম অনুভবের দিন আজ

admin • 07 Sep 2024, 03:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রেম অনুভবের দিন আজ

প্রেম-ভালোবাসার জন্য নির্দিষ্ট দিনক্ষনের দরকার পড়েনা। প্রেমিকদের জন্য প্রতিটা দিনই স্বাভাবিকভাবে অন্যরকম। তবুও বিশ্ব জুড়ে নানা দিবস পালিত হয়ে আসছে। তেমনি আজ ৭ সেপ্টেম্বর, ২০২৪।

 

প্রেম অনুভবের দিন। এই দিনটিকে ইংরেজিতে ‘ফিল দ্য লাভ ডে’ বলা হয়ে থাকে। দিবসটি পালিত হয় যুক্তরাষ্ট্রে। তবে কীভাবে এই দিবসের শুরু, কেউ জানে না।

অনেকেই বলে থাকে, প্রেমে থাকলে, দিন কি, রাত কি, সব একই লাগে। আবার অনেকে বলে, ভালবাসায় মাথা নাকি কাজ করে না। নাই-বা করতে পারে। তবে, প্রিয়জনের প্রতি ভালোবাসা অনুভব করাটা হয়তো গুরুত্বপূর্ণ। কারণ- মুঘল সম্রাট শাহজাহান অপূর্ব ‘তাজমহল’ তৈরি করেছিলেন তার সহধর্মিণী বেগম মমতাজের স্মৃতি রক্ষায়। কিংবা বলা যায়, মমতাজের প্রতি তার আবেগের বহিঃপ্রকাশ এই মহল।

 

তবে ভালোবাসা শুধু একক্ষেত্রেই প্রকাশ করতে হবে, এমন নয়। ভালোবাসার অনুভূতি প্রকাশ করা যেতে পারে প্রিয় বন্ধুবান্ধবের প্রতি। হতে পারে সেটা একটি কুকুর কিংবা বিড়ালের জন্য। সৃষ্টির সকল জীবের প্রতি দয়া, মায়া ও মমতা দেখানো-ও ভালবাসার বহিঃপ্রকাশ।

 

আজকের দিনে, ভালবাসা পাক নতুন পূর্ণতা, বেঁচে থাকুক ভালবাসার ছোট-ছোট অনুভূতিগুলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।